৩০ অক্টোবর, ২০২৬ · বিজ্ঞান
বৃহস্পতির বলয়... আসলে কার কবর?

সবাই ভাবে শুধু শনিরই বলয় আছে। কিন্তু বিজ্ঞানীরা যখন বৃহস্পতির দিকে তাকালো, তারা দেখলো এক ভয়ংকর সত্য!
- বৃহস্পতির চারপাশে যে পাতলা বলয়টা ঘুরছে, সেটা কোনো বরফের না। সেটা তার নিজের চাঁদের ধ্বংসাবশেষ!
- নাসার তথ্য অনুযায়ী, বৃহস্পতির ছোট চাঁদ মেটিস আর অ্যাড্রাস্টিয়ার উপর প্রতিদিন উল্কা এসে আছড়ে পড়ছে। প্রতিটা আঘাতে চাঁদগুলো ভেঙে ধুলো হয়ে ছড়িয়ে যাচ্ছে। আর সেই ধুলো বৃহস্পতির মাধ্যাকর্ষণে আটকে গিয়ে একটা অদৃশ্য বলয় তৈরি করছে।
- মানে, বৃহস্পতি ধীরে ধীরে তার নিজের চাঁদগুলোকেই খেয়ে ফেলছে, আর তার কঙ্কাল দিয়ে নিজের চারপাশে মুকুট বানাচ্ছে!
- বিজ্ঞানীরা এখনো জানে না, কতদিন পর এই বলয় পুরো অদৃশ্য হয়ে যাবে। নাকি একদিন বৃহস্পতি তার সব চাঁদকে গিলে ফেলবে?
- মহাকাশে কিছুই চিরস্থায়ী না... সবই একদিন ধুলো হয়ে যাবে। ✨
তুমি কি মনে করো, আমাদের চাঁদেরও একদিন এমন হবে? কমেন্টে লিখো।
Facebook-এ কমেন্ট করোআরও জানো
পরের প্রশ্ন →
মাত্র ১৯ বছর বয়সে, অনার্স পাস করেই জাহাজে বসে তারার মৃত্যুর হিসাব কষেছিলেন!


