ডেলিভারি ও রিটার্ন নীতি
অর্ডার থেকে হাতে পাওয়া পর্যন্ত কী হয়, আর কোনো সমস্যা হলে কী করবে।
ডেলিভারি চার্জ
- ঢাকার ভেতরে: ৳৭০
- ঢাকার বাইরে: ৳১৩০
- টেলিস্কোপ ডেলিভারি আপাতত শুধু ঢাকার ভেতরে। ঢাকার বাইরে হলে অর্ডারের আগে মেসেজ করো।
পেমেন্ট
- সব অর্ডার ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দাও। কোনো অগ্রিম লাগে না।
- কুপন থাকলে চেকআউটে কোড দাও — ছাড় মোট দাম থেকে বাদ যাবে।
কত দিনে পৌঁছাবে
অর্ডারের পর আমরা ফোন করে কনফার্ম করি, তারপর প্যাক করে আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে দেন। ধাপগুলো: কনফার্মড → প্যাক করা → ডেলিভারির পথে → ডেলিভারড। অর্ডার দেওয়ার পর যে স্ট্যাটাস পেজ খোলে, সেখানে প্রতিটা ধাপ দেখা যায়, আর SMS-এও জানাই।
- ঢাকার ভেতরে: ১–২ কর্মদিবস
- ঢাকার বাইরে: ৩–৫ কর্মদিবস
রিটার্ন ও রিফান্ড
- ডেলিভারির সময় পণ্য দেখে নাও — ভাঙা বা ভুল পণ্য হলে তখনই ডেলিভারি ম্যানকে ফেরত দাও, টাকা দিতে হবে না।
- পরে সমস্যা ধরা পড়লে ডেলিভারির ৭ দিনের মধ্যে অর্ডার স্ট্যাটাস পেজ থেকে ছবিসহ ফেরত/এক্সচেঞ্জের আবেদন করো।
- কোন কোন ক্ষেত্রে রিটার্ন/রিপ্লেসমেন্ট হবে: পণ্য ভাঙা বা ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছালে, ভুল পণ্য গেলে, বা ডেলিভারির ৭ দিনের মধ্যে কাজ না করলে — বক্সসহ ফেরত দিলে বদলে দেব বা টাকা ফেরত দেব
- রিফান্ড: পণ্য ফেরত পাওয়ার পর ক্যাশ বা bKash-এ টাকা ফেরত দিই — কত দিনে: পণ্য হাতে পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে
সেটআপ সাপোর্ট
প্রতিটা টেলিস্কোপে সেটআপ ভিডিও কল সাপোর্ট — প্রথম রাতে আকাশ দেখা পর্যন্ত পাশে থাকি।