নিয়ম ও তথ্যের ব্যবহার
ভুলে যাওয়া বাঙালি · ২০ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৬
📜 নিয়ম
- অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি, একজন একটা নম্বর দিয়ে খেলবে
- প্রতিদিন রাত ৯টায় নতুন কুইজ। পরদিন রাত ৯টার মধ্যে সঠিক উত্তর দিলে ২ পয়েন্ট, পরে দিলে ১ পয়েন্ট
- পুরোনো কুইজ ১৫ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত খোলা। যত পয়েন্ট, ড্রতে তত সুযোগ
- বিজয়ীকে ৭ দিনের মধ্যে সাড়া দিতে হবে; ১৮ বছরের নিচে হলে অভিভাবকের মাধ্যমে
- পুরস্কার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ (ভারত), দুই জায়গাতেই পাঠানো হবে
- ফোন নম্বর শুধু বিজয়ীর সাথে যোগাযোগে ব্যবহার হবে, আর কোথাও দেওয়া হবে না
- এই আয়োজনের সাথে Facebook-এর কোনো সম্পর্ক নেই
- শেয়ার বা ট্যাগ কখনো শর্ত নয়, শুধু অনুরোধ
🕘 সব সময় বাংলাদেশ সময়ে। পশ্চিমবঙ্গে ঘড়ি ৩০ মিনিট পিছিয়ে: রাত ৯টা মানে ভারতে রাত ৮:৩০। ড্রয়ের শুক্রবারে (২৭ নভেম্বর, ৪ ও ১১ ডিসেম্বর) কুইজ খোলে রাত ১০টায় (ভারতে রাত ৯:৩০), কারণ রাত ৯টায় লাইভ ড্র।
🔑 কুইজের আগে একবার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন ও প্রতিদিনের ফর্মে Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হয়, আর প্রতিটা ফর্মে প্রতি জন একবারই জমা দিতে পারবেন। বিজয়ীদের ফোন করে যাচাই করা হবে (নাম, জেলা আর কোন অ্যাকাউন্টে খেলেছেন); সন্দেহজনক জমা ড্রতে গণ্য হবে না।
🔭 সাপ্তাহিক ড্র কীভাবে হয়
- শুক্রবার রাত ৯টায় লাইভ (ভারতে রাত ৮:৩০): ২৭ নভেম্বর, ৪ ও ১১ ডিসেম্বর। প্রতিবার একটি বাইনোকুলার।
- সেদিনের ভিডিও ও কুইজ আসে রাত ১০টায়, আর সেই কুইজে ২ পয়েন্ট পাওয়া যাবে শনিবার রাত ১০টা পর্যন্ত।
- আগের শুক্রবার রাত ৮টা থেকে এই শুক্রবার রাত ৮টা পর্যন্ত জমা দেওয়া সঠিক উত্তরের পয়েন্ট গোনা হবে (যেদিনের কুইজই হোক)। প্রথম ড্রয়ের জানালা: শুরু থেকে ২৭ নভেম্বর রাত ৮টা।
- ১ পয়েন্ট = ড্রতে ১টা সুযোগ। ড্র একটাই, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে।
- একবার বাইনোকুলার জিতলে আর বাইনোকুলার ড্রতে নয়, তবে টেলিস্কোপের ড্রতে থাকবেন।
- ১৬ ডিসেম্বর রাত ৯টায় বিজয় দিবস গালা: পুরো মাসের মোট পয়েন্ট দিয়ে টেলিস্কোপ ড্র, আর ১০ জনকে মোবাইল রিচার্জ (পশ্চিমবঙ্গে সমমানের রুপি)।
- বিজয়ী ঘোষণায় শুধু নামের প্রথম অংশ, জেলা আর দেশ।
✅ উত্তর
সব কুইজের সঠিক উত্তর একসাথে প্রকাশ হবে ১৬ ডিসেম্বর গালায়। তার আগে কোথাও সঠিক বা ভুল দেখানো হবে না, ফর্মেও না।
🏅 লিডারবোর্ড
প্রতিদিন রাত ৯টার পর আপডেট (দিন, সপ্তাহ, মাস)। শুধু যাঁরা সম্মতি দিয়েছেন তাঁদের নামের প্রথম অংশ, জেলা আর পয়েন্ট দেখানো হবে। কোনো কুইজের পয়েন্ট বোর্ডে ওঠে তার ২ পয়েন্টের সময় শেষ হওয়ার পরে, তাই চলতি কুইজে কে সঠিক তা বোর্ড দেখে বোঝা যায় না। লিডারবোর্ড দেখুন
🔐 আপনার তথ্য: কী নিচ্ছি, কোথায় রাখছি
রেজিস্ট্রেশনে (একবার) যা নিই: পুরো নাম, দেশ, মোবাইল নম্বর, জেলা, ঠিকানা, Facebook প্রোফাইলের লিংক, আর বয়স ১৮-র কম হলে অভিভাবকের নাম ও নম্বর। কেন: পুরস্কার পৌঁছে দিতে আর বিজয়ী আসল মানুষ কি না যাচাই করতে। ঠিকানা, Facebook লিংক আর অভিভাবকের তথ্য কোথাও দেখানো হয় না (লিডারবোর্ড, সাইট বা লাইভ ড্রয়ের পর্দা কোথাও নয়), আর ১৬ জানুয়ারি ২০২৭-এ মুছে ফেলা হয়। প্রতিদিনের কুইজ ফর্মে শুধু মোবাইল নম্বর আর উত্তর। রেজিস্ট্রেশন করুন
| তথ্য | কেন | সাইটে দেখায়? |
|---|---|---|
| নাম | বিজয়ী ঘোষণা, লিডারবোর্ড | শুধু প্রথম অংশ, সম্মতি থাকলে |
| মোবাইল নম্বর | এক জন এক বার, বিজয়ীর সাথে যোগাযোগ | কখনো না |
| Google অ্যাকাউন্টের ইমেইল | প্রতি জন একবার জমা, বিজয়ী যাচাই | কখনো না |
| দেশ | কোন দেশে পুরস্কার যাবে, নম্বর যাচাই | সম্মতি থাকলে (পতাকা) |
| জেলা | পুরস্কার পাঠানো, জেলা-তালিকা | সম্মতি থাকলে |
| ঠিকানা | পুরস্কার পাঠানো | কখনো না |
| Facebook প্রোফাইলের লিংক | বিজয়ী আসল মানুষ কি না যাচাই | কখনো না |
| অভিভাবকের নাম ও নম্বর (১৮-র কম হলে) | যোগাযোগ ও পুরস্কার অভিভাবকের মাধ্যমে | কখনো না |
| উত্তর, সময় | পয়েন্টের হিসাব | না |
- সব তথ্য থাকে শুধু একটা Google Sheet-এ, যেখানে ঢুকতে পারেন শুধু আয়োজক। শেয়ার বন্ধ, লিংক দিয়ে খোলা যায় না।
- এই ওয়েবসাইটের সার্ভার বা ডেটাবেসে কারও ফোন নম্বর, ইমেইল, ঠিকানা বা Facebook লিংক আসে না। সাইট পায় শুধু লিডারবোর্ডের পাবলিক তালিকা (নামের প্রথম অংশ, দেশ, জেলা, পয়েন্ট)।
- “আমি জমা দিয়েছি” চাপলে সেই হিসাব থাকে শুধু আপনার ব্রাউজারে, আমাদের কাছে আসে না।
- ফোন নম্বর বা ইমেইল বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহার হবে না, কাউকে দেওয়া হবে না।
- মুছে ফেলতে চাইলে: আমাদের Facebook পেজের ইনবক্সে যে নম্বর দিয়ে খেলেছেন সেটা জানান। ৭ দিনের মধ্যে আপনার সব তথ্য মুছে দেওয়া হবে।
- ১৬ জানুয়ারি ২০২৭: পুরস্কার পৌঁছানোর পর ফোন, ইমেইল, ঠিকানা, Facebook লিংক আর অভিভাবকের তথ্য পুরো মুছে ফেলা হবে; থাকবে শুধু নামহীন সংখ্যা (কতজন খেলেছেন, কোন জেলা থেকে)।
- ১৮ বছরের কম বয়সী কেউ বিজয়ী হলে যোগাযোগ ও পুরস্কার পাঠানো হবে অভিভাবকের মাধ্যমে। ফর্মে টিক দিয়ে জানাতে হয় যে অভিভাবক জানেন।
সাইটের সাধারণ গোপনীয়তা নীতি এর বাইরেও প্রযোজ্য।