বিজ্ঞানী টিমটিম
আজ রাতের আকাশঢাকার আকাশে আজ রাতে কী দেখা যাবে?লাইভ ম্যাপ
জীববিজ্ঞানHSC · একাদশ–দ্বাদশ⏱ ১২ মিনিট

দ্বিবীজপত্রী (সূর্যমুখী) ও একবীজপত্রী (ভুট্টা) কাণ্ডের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ ও তুলনা

📘 জীববিজ্ঞান প্রথম পত্র (একাদশ–দ্বাদশ শ্রেণি, NCTB) · অধ্যায় ৮ · টিস্যু ও টিস্যুতন্ত্র

ধাপ ১/১২
বিজ্ঞানী টিমটিম
কাণ্ডটা আঙুলে ধরে ব্লেড দিয়ে আড়াআড়ি খুব পাতলা কয়েকটা সেকশন কাটো, তুলিতে তুলে ওয়াচগ্লাসের পানিতে রাখো।

👆 সবুজ বৃত্তে ঘেরা অংশে ট্যাপ করো।

উদ্দেশ্য

সূর্যমুখী ও ভুট্টার কচি কাণ্ডের পাতলা প্রস্থচ্ছেদ স্যাফ্রানিনে রাঙিয়ে ভাস্কুলার বান্ডলের বিন্যাস দেখে দ্বিবীজপত্রী ও একবীজপত্রী কাণ্ডের পার্থক্য বের করা।

যন্ত্রপাতি ও উপকরণ

  • সূর্যমুখী ও ভুট্টার কচি কাণ্ড Sunflower & maize stems
  • ধারালো ব্লেড Razor blade
  • স্যাফ্রানিন Safranin
  • গ্লিসারিন Glycerine
  • তুলি ও ওয়াচগ্লাস Brush & watch glass
  • যৌগিক অণুবীক্ষণ যন্ত্র Compound microscope
  • স্লাইড ও কভারস্লিপ Slide & coverslip
  • ড্রপার Dropper
  • নিডল ও ব্লটিং পেপার Needle & blotting paper

তত্ত্ব

  • স্যাফ্রানিন লিগনিনযুক্ত প্রাচীরকে (জাইলেম, স্ক্লেরেনকাইমা) লাল করে; প্যারেনকাইমা প্রায় বর্ণহীন থাকে, তাই বান্ডলগুলো সহজে চোখে পড়ে।
  • দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডল একটি বলয়ে সাজানো, প্রতিটি সংযুক্ত, সমপার্শ্বীয় ও উন্মুক্ত (জাইলেম-ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম); কেন্দ্রে বড় মজ্জা থাকে।
  • একবীজপত্রী কাণ্ডে বান্ডল সারা ভিত্তি টিস্যুতে ছড়ানো, বাইরের দিকে ছোট ও ঘন; বান্ডল বদ্ধ (ক্যাম্বিয়াম নেই), চারপাশে স্ক্লেরেনকাইমার আবরণ; আলাদা মজ্জা নেই।

সতর্কতা

  • ব্লেড খুব ধারালো; কাটার সময় আঙুল ব্লেডের পেছনে রাখো, নিজের দিকে টানবে না।
  • সেকশন যত পাতলা, তত পরিষ্কার দেখা যায়; কয়েকটা কেটে সবচেয়ে পাতলাটা নাও।
  • স্যাফ্রানিন হাতে-জামায় দাগ ফেলে।

ভিডিও

🎬 এই পরীক্ষার টিমটিম ভিডিও শিগগিরই আসছে

ভাইভা

প্রশ্ন ১/৫

উন্মুক্ত বান্ডল বলতে কী বোঝায়?

← সব পরীক্ষা