বিজ্ঞানী টিমটিম
আজ রাতের আকাশঢাকার আকাশে আজ রাতে কী দেখা যাবে?লাইভ ম্যাপ
পদার্থবিজ্ঞানSSC · নবম–দশম⏱ ১০ মিনিট

স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুর ব্যাস মাপা (ভার্নিয়ার পাঠ)

📘 পদার্থবিজ্ঞান (নবম–দশম শ্রেণি, NCTB) · অধ্যায় ১ · ভৌত রাশি ও পরিমাপ

ধাপ ১/৩
বিজ্ঞানী টিমটিম
বস্তুটা টেনে ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝে রাখো, চোয়াল আলতো করে বন্ধ হবে।

👆 সবুজ আভা দেওয়া জিনিসটা টেনে দাগ দেওয়া জায়গায় নিয়ে যাও।

উদ্দেশ্য

স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল পড়ে তিনটি বস্তুর ব্যাস ০.১ মিমি সূক্ষ্মতায় মাপা।

যন্ত্রপাতি ও উপকরণ

  • স্লাইড ক্যালিপার্স Vernier slide calipers
  • স্টিলের বল Steel ball
  • পিতলের সিলিন্ডার Brass cylinder
  • কাচের মার্বেল Glass marble

তত্ত্ব

  • প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর ১ মিমি। ভার্নিয়ারের ১০ ঘর প্রধান স্কেলের ৯ মিমির সমান, তাই এক ভার্নিয়ার ঘর ০.৯ মিমি।
  • ভার্নিয়ার ধ্রুবক = ১ প্রধান ঘর − ১ ভার্নিয়ার ঘর = ০.১ মিমি।
  • ভার্নিয়ারের শূন্য দাগের ঠিক আগের প্রধান স্কেলের পাঠ (M) নিই; তারপর দেখি ভার্নিয়ারের কোন দাগ (V) প্রধান স্কেলের কোনো দাগের সাথে হুবহু মিলেছে।

পাঠ = M + V × ভার্নিয়ার ধ্রুবক (০.১ মিমি)

সতর্কতা

  • চোয়াল দিয়ে বস্তু খুব জোরে চাপবে না, বস্তু বা স্কেল নষ্ট হয়।
  • পাঠ নেওয়ার আগে লক স্ক্রু হালকা টাইট দাও।
  • দাগ মেলানোর সময় চোখ সোজা উপরে রাখো।

ভিডিও

🎬 এই পরীক্ষার টিমটিম ভিডিও শিগগিরই আসছে

ভাইভা

প্রশ্ন ১/৫

সাধারণ স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক কত?

← সব পরীক্ষা