বিজ্ঞানী টিমটিম
আজ রাতের আকাশঢাকার আকাশে আজ রাতে কী দেখা যাবে?লাইভ ম্যাপ
জীববিজ্ঞানHSC · একাদশ–দ্বাদশ⏱ ১২ মিনিট

পেঁয়াজের মূলাগ্রের স্কোয়াশ স্লাইডে মাইটোসিসের বিভিন্ন দশা শনাক্তকরণ

📘 জীববিজ্ঞান প্রথম পত্র (একাদশ–দ্বাদশ শ্রেণি, NCTB) · অধ্যায় ২ · কোষ বিভাজন (মাধ্যমিকে: নবম–দশম, অধ্যায় ৩)

ধাপ ১/১৩
বিজ্ঞানী টিমটিম
পেঁয়াজের সাদা মূলগুলোর একদম আগা থেকে ১–২ মিমি কেটে ওয়াচগ্লাসে নাও।

👆 সবুজ বৃত্তে ঘেরা অংশে ট্যাপ করো।

উদ্দেশ্য

পানিতে গজানো পেঁয়াজের মূলের আগা অ্যাসিটোকারমিনে রাঙিয়ে চাপা (স্কোয়াশ) স্লাইড বানিয়ে মাইটোসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ চিনে নেওয়া এবং মাইটোটিক ইনডেক্স বের করা।

যন্ত্রপাতি ও উপকরণ

  • পানিতে গজানো পেঁয়াজের মূল Onion root tips
  • অ্যাসিটোকারমিন রঞ্জক Aceto-carmine stain
  • ১N হাইড্রোক্লোরিক অ্যাসিড 1N HCl
  • ওয়াচগ্লাস ও স্পিরিট ল্যাম্প Watch glass & spirit lamp
  • ব্লেড Blade
  • যৌগিক অণুবীক্ষণ যন্ত্র Compound microscope
  • স্লাইড ও কভারস্লিপ Slide & coverslip
  • ড্রপার Dropper
  • নিডল ও ব্লটিং পেপার Needle & blotting paper

তত্ত্ব

  • মূলের একদম আগার ১–২ মিমি অংশে ভাজক টিস্যু থাকে, যেখানে কোষ অবিরাম মাইটোসিসে ভাগ হয়; তাই এখানে বিভিন্ন দশার কোষ একসাথে পাওয়া যায়।
  • HCl কোষগুলোর মাঝের জোড়া (মধ্যপর্দা) নরম করে, ফলে চাপ দিলে কোষ এক স্তরে ছড়িয়ে পড়ে; অ্যাসিটোকারমিন ক্রোমোসোমকে গাঢ় লালচে-বেগুনি রাঙায়।
  • বেশিরভাগ কোষ ইন্টারফেজে থাকে, কারণ কোষচক্রের সবচেয়ে বেশি সময় এখানে কাটে। মাইটোটিক ইনডেক্স = বিভাজনরত কোষ ÷ মোট কোষ × ১০০।

মাইটোটিক ইনডেক্স (%) = (প্রোফেজ + মেটাফেজ + অ্যানাফেজ + টেলোফেজ কোষ) ÷ মোট কোষ × ১০০

সতর্কতা

  • HCl ক্ষয়কারী; ত্বকে লাগলে সাথে সাথে প্রচুর পানিতে ধোবে।
  • স্পিরিট ল্যাম্পে শুধু হালকা গরম করবে, ফোটাবে না; শিখার কাছে চুল ও কাগজ সরিয়ে রাখো।
  • স্কোয়াশ করার সময় কভারস্লিপে আঙুলের সোজা আলতো চাপ দাও, পিছলে দিলে কাচ ভাঙে।

ভিডিও

🎬 এই পরীক্ষার টিমটিম ভিডিও শিগগিরই আসছে

ভাইভা

প্রশ্ন ১/৫

মাইটোসিস দেখতে মূলের আগা নিই কেন?

← সব পরীক্ষা