পদার্থবিজ্ঞানHSC · একাদশ–দ্বাদশ⏱ ১২ মিনিট
IC দিয়ে AND, OR ও NAND গেটের সত্যক সারণি যাচাই
📘 পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC, NCTB সিলেবাস) · অধ্যায় ১০ · সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স (ডিজিটাল ইলেকট্রনিক্স)
ধাপ ১/৩

টগল সুইচ দিয়ে ইনপুট A ও B সেট করো (সারণির পরের সারি)।
👆 সবুজ বৃত্তে ঘেরা অংশে ট্যাপ করো।
উদ্দেশ্য
ডিজিটাল ট্রেইনার বোর্ডে 7408, 7432 ও 7400 আইসি বসিয়ে দুই ইনপুটের সব সমবায়ে আউটপুট LED দেখে AND, OR ও NAND গেটের সত্যক সারণি তৈরি ও যাচাই করা।
যন্ত্রপাতি ও উপকরণ
- ডিজিটাল ট্রেইনার বোর্ড (৫ V উৎস, টগল সুইচ, LED) Digital trainer kit
- আইসি 7408 (AND), 7432 (OR), 7400 (NAND) Logic ICs
- সংযোগ তার Jumper wires
তত্ত্ব
- ডিজিটাল বর্তনীতে বিভব থাকলে (প্রায় ৫ V) তাকে ১ বা HIGH, না থাকলে (০ V) ০ বা LOW ধরা হয়; আউটপুট LED জ্বললে ১।
- AND গেটে দুই ইনপুটই ১ হলে আউটপুট ১ (Y = A·B); OR গেটে অন্তত একটি ১ হলেই আউটপুট ১ (Y = A + B)।
- NAND হলো AND-এর পরে NOT: শুধু দুই ইনপুট ১ হলেই আউটপুট ০। শুধু NAND দিয়েই অন্য সব গেট বানানো যায়, তাই একে সর্বজনীন গেট বলে।
AND: Y = A·B OR: Y = A + B NAND: Y = (A·B)′
সতর্কতা
- আইসি বসানো বা তোলার আগে বোর্ডের সুইচ বন্ধ রাখো।
- আইসির খাঁজ (নচ) বাঁ দিকে রেখে বসাও; ১৪ নম্বর পিনে +৫ V, ৭ নম্বরে গ্রাউন্ড।
- পিন বাঁকা হলে জোর করে ঢোকাবে না।
ভিডিও
🎬 এই পরীক্ষার টিমটিম ভিডিও শিগগিরই আসছে
ভাইভা
প্রশ্ন ১/৫
A = ১, B = ০ হলে OR গেটের আউটপুট কত?