বিজ্ঞানী টিমটিম
আজ রাতের আকাশঢাকার আকাশে আজ রাতে কী দেখা যাবে?লাইভ ম্যাপ
পদার্থবিজ্ঞানHSC · একাদশ–দ্বাদশ⏱ ১০ মিনিট

স্প্রিংয়ের প্রসারণ মেপে হুকের সূত্র যাচাই ও স্প্রিং ধ্রুবক নির্ণয়

📘 পদার্থবিজ্ঞান প্রথম পত্র (HSC, NCTB সিলেবাস) · অধ্যায় ৭ · পদার্থের গাঠনিক ধর্ম

ধাপ ১/৪
বিজ্ঞানী টিমটিম
খালি হ্যাঙ্গারটা টেনে স্প্রিংয়ের নিচের হুকে ঝোলাও।

👆 সবুজ আভা দেওয়া জিনিসটা টেনে দাগ দেওয়া জায়গায় নিয়ে যাও।

উদ্দেশ্য

স্প্রিংয়ে ধাপে ধাপে ভর ঝুলিয়ে প্রসারণ মাপা, বল–প্রসারণ লেখচিত্র এঁকে হুকের সূত্র যাচাই করা এবং স্প্রিং ধ্রুবক k বের করা।

যন্ত্রপাতি ও উপকরণ

  • স্ট্যান্ড ও ক্ল্যাম্প Stand & clamp
  • হেলিক্যাল স্প্রিং Helical spring
  • হ্যাঙ্গার ও খাঁজকাটা ভর (৫০ g) Hanger & slotted masses
  • নির্দেশক কাঁটা Pointer
  • উল্লম্ব মিটার স্কেল Vertical scale

তত্ত্ব

  • স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংয়ের প্রসারণ প্রযুক্ত বলের সমানুপাতিক: F = kx।
  • ঝোলানো ভর m হলে বল F = mg। প্রতিবার কাঁটার পাঠ থেকে খালি হ্যাঙ্গারের পাঠ বাদ দিলে প্রসারণ x পাওয়া যায়।
  • F বনাম x লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা, এর ঢালই স্প্রিং ধ্রুবক k।

F = kx ⇒ k = mg / x

সতর্কতা

  • ভর আস্তে ঝোলাও, ঝাঁকুনি দিলে স্প্রিং স্থিতিস্থাপক সীমা পেরিয়ে স্থায়ীভাবে লম্বা হয়ে যেতে পারে।
  • কাঁটা স্থির হলে তবেই পাঠ নাও।
  • স্কেল একদম খাড়া রাখো।

ভিডিও

🎬 এই পরীক্ষার টিমটিম ভিডিও শিগগিরই আসছে

ভাইভা

প্রশ্ন ১/৫

হুকের সূত্র কোন সীমার মধ্যে খাটে?

← সব পরীক্ষা